সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটবাড়ীতেও ব্যবহার করা হচ্ছে ড্রোন

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার কোটবাড়ী এলাকায় জঙ্গি আস্তানায় অভিযানের ড্রোন ব্যবহার করছে আইনশৃঙ্খলা বাহিনী। কতজন জঙ্গি আছে তাদের অবস্থান এবং কী পরিমাণ বিস্ফোরণে আছে সে সম্পর্কে তথ্য পেতে ড্রোন ব্যবহার করেছে। কুমিল্লার পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন একথা জানিয়েছেন। তিনি বলেন, এ অভিযানেও ড্রোন ব্যবহার করা হচ্ছে। জঙ্গিদের অবস্থান নিশ্চিত করতে আস্তানার ভেতরে ড্রোন পাঠানো হয়। আজ শুক্রবার সকাল ১১টা থেকে কোটবাড়ীর জঙ্গি আস্তানায় সোয়াট টিম অপারশেন স্ট্রাইক আউট শুরু হয়েছে। আস্তানার ভেতেন তিনটি টিয়ার সেল ছোড়া হয়েছে। এছাড়া গোলাগুলির শব্দ শোনা গেছে।

কোটবাড়ীর নির্মাণাধীণ তিনতলা বাড়ির অন্য বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বাড়ির তিনতলাতেই জঙ্গি আস্তানা। বাড়ির উপরে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে রাখা হয়েছে। অভিযান চালানোর আগে ওই এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানিয়েছেন বাখরাবাদ গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী প্রকৌশলী মনতোষ মধু।

কোটবাড়ী জঙ্গি আস্তানাটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখা হয়েছে। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের ২৪ জনের একটি টিম সদস্য কুমিল্লায় অবস্থান করছেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি