,

কর্নেল আজাদের লাশ ঢামেকে

news-image

নিউজ ডেস্ক : সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলের পাশে বোমা বিস্ফোরণে আহত র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ মারা গেছেন। তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে তার লাশ ঢামেক হাসপাতালে পৌঁছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রাজধানীর সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় কর্নেল আবুল কালাম আজাদের মৃত্যু হয়।

আবুল কালাম আজাদ ১৯৭৫ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জন্মগ্রহণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ করে এই সামরিক কর্মকর্তা ১৯৯৬ সালে ৩৪তম ব্যচে বিএমএ লং কোর্স সম্পন্ন করেন। ২০১১ সালে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পান। ওই বছরই তাকে পদোন্নতি দিয়ে গোয়েন্দা বিভাগের উপপরিচালক করা হয়। আর পরে ২০১৩ সালে তিনি পরিচালক হিসেবে পদোন্নতি পান। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন আবুল কালাম আজাদ।

এর আগে, সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনা কমান্ডোদের অভিযানের মধ্যে শনিবার সন্ধ্যার পর কাছের এলাকায় বিস্ফোরণে আহত হন আজাদ। ওই বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হন।

সেনা কর্মকর্তা আজাদকে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচে আনার পরদিন সিঙ্গাপুরে পাঠানো হয়।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছিল আজাদকে। দুদিন পর তাকে ফিরিয়ে আনা হয়। বুধবার রাত সাড়ে ৮টায় ঢাকা আনার পর ফের সিএমএইচে নেওয়া হয় তাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে