,

বড়হাটে সকালে গুলির শব্দ

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার ‘জঙ্গি আস্তানায়’ আজ শুক্রবার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে সকালে গুলির শব্দ শোনা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছেন। ঘটনাস্থলে পৌঁছে গেছেন সোয়াটের সদস্যরা।

সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে বড়হাট এলাকার ‘জঙ্গি আস্তানার’ কাছ থেকে গুলির শব্দ শোনা যায়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বড়হাট এলাকায় এসে যান চলাচল নিয়ন্ত্রণ ও স্থানীয় লোকদের নিরাপদে সরিয়ে দেওয়ার কাজ তদারকি করছেন।

পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তারা মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলির একটি দোতলা বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে রাখে। বুধবার ভোরে শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুরে আরেকটি জঙ্গি আস্তানা শনাক্ত করা হয়।

প্রায় ৩৪ ঘণ্টা ঘিরে রেখে অভিযানের পর গতকাল বৃহস্পতিবার নাসিরপুরের জঙ্গি আস্তানা থেকে ‘ছিন্নভিন্ন সাত থেকে আটজনের লাশের অংশ’ পাওয়ার কথা জানায় পুলিশ। একই সঙ্গে সেখানে অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হয়।

গতকাল কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান, নাসিরপুরে অভিযান শেষ করার পর বড়হাটের জঙ্গি আস্তানায় অভিযান পুরোদমে শুরু করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে