সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরপুরে অভিযানে ৭ থেকে ৮ জঙ্গি নিহত (ভিডিও)

news-image

মৗলভীবাজারে সদর উপজেলার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় সোয়াট বাহিনীর অভিযানে অন্তত সাত থেকে আট জন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজারের ফতেপুর এলাকা থেকে সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান।
মনিরুল ইসলাম বলেন,গতকাল সোয়াট আসার পরে অভিযানের গুরুত্ব ও যে ধরনের বিস্ফোরকের ভান্ডার সেটি বিবেচনা করেই সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সিদ্ধান্ত ছিল, ট্যাকটিকাল অপারেশন সোয়াট টিম করবে। আর এপিবিএন, কাউন্টার টেররিজমের অন্যান্যরা সাপোর্টিভ জায়গায় কাজ করবে। এরপর জঙ্গিরা ১২টা বিস্ফোরণ ঘটায়। সোয়াট বুধবার বিকেলে অভিযান শুরুর আগে মাইকের সাহায্যে আত্মসমর্পণের জন্য তাদের বারবার অনুরোধ জানায়। এটা আশেপাশের মানুষও শুনেছেন। আর ওই সময়টাতেই তাদের পক্ষ থেকে প্রচ- বিস্ফোরণ শুরু হয়।
মনিরুল আরও জানান, কিছুক্ষণ আগে (বৃহস্পতিবার দুপুরে) বাড়িটিতে প্রবেশ সম্ভব হয়। বাড়িটিতে গ্রেনেড ও শক্তিশালী বোমা ছড়ানো ছিটানো ছিল। জঙ্গিরা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। গতকাল (বুধবার) সোয়াট অভিযান শুরু করলে পালানোর পথ নাই দেখে সম্ভবত বিস্ফোরণ ঘটিয়ে ওরা সপরিবারে আত্মহনন করেছে।
তিনি বলেন, সেখানে সাত আটটি ডেডবডি (মৃতদেহ) হতে পারে। আপনারা চিত্র ধারণ করলেও তা প্রচার করতে পারবেন না এতটাই বীভৎস হয়ে গেছে দেহগুলো।
মনিরুল আরও জানান, আমরা সূত্র ধরে অনুসন্ধান করছিলাম বলে নিশ্চিত হয়েই বলতে পারি, নব্য জেএমবি সদস্যরাই এ বাড়িটিতে আত্মগোপন করেছিল।
উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং শহর থেকে ১৮ কিলোমিটার দূরে খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। দুটি আস্তনাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই