,

কুসিকে ভোট সুষ্ঠু হচ্ছে: সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শন্তিপূর্ণ হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

বৃহস্পতিবার সকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভালোভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

এর আগে সকাল ৮টায় কুসিকের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।

এরইমধ্যে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আঞ্জুম সুলাতানা সীমা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এ সময় আঞ্জুম সুলতানা জনরায় মেনে নেয়ার কথা জানিয়েছেন।

আর বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু কয়েকটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ ছাড়া নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনিও ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেয়ার কথা জানান।

প্রসঙ্গত, কুমিল্লা সিটি কর্পোরেশনে ওয়ার্ড রয়েছে ২৭টি। মোট ভোটার ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২ হাজার ৪৪৭। মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ১১৯ জন। মোট ভোট কেন্দ্র ১০৩। ভোট কক্ষ ৬২৮। মোট ভোট গ্রহণ কর্মকর্তা ১৯৮৭ জন।

এই নির্বাচনে মেয়র পদে ৪ জন ও কাউন্সিলর পদে ১৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে