সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কেন্দ্রে ভোট স্থগিত

news-image

ককটেল বিস্ফোরণ ও কেন্দ্রে ঢুকে বিএনপির কাউন্সিলর প্রার্থীকে মারধরের ঘটনায় কুমিল্লা সরকারি সিটি কলেজ ও নেউরা এন আই হাইস্কুল কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
কুমিল্লা সরকারি সিটি কলেজ কেন্দ্রের বাইরে তিনটি ককটেল ছোড়া হলে একটি বিস্ফোরিত হয় আর বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। এ সময় ১৫ থেকে ২০ জন কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারা শুরু করে।

২১ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী কাজী মাহবুবুর রহমান ও তার এজেন্ট মো. ফরহাদকে মারধর করা হয়। সেখানে ব্যালট পেপার ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
ঐ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদ আহম্মেদ জানান, পরিস্থিতির কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
র‍্যাব ১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোস্তাফা কায়জার বলেন, ককটেল বিস্ফোরণের কারণে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে, কুমিল্লার নেউরা এন আই হাইস্কুলে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি