,

সকালেই একটি কেন্দ্রে ৯০ ভাগ নৌকা প্রতীকে সিল : সাক্কু

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েই অনিয়মের অভিযোগ এনেছেন বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মো. মনিরুল হক সাক্কু। তিনি বলেন, তিনটি কেন্দ্রে তাঁর চোখে অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে একটি কেন্দ্রে সকালেই ৯০ ভাগ ভোট নৌকার প্রতীকে অবৈধভাবে সিল মারা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে হোচ্ছা মিয়া হাইস্কুল কেন্দ্রে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ করেন।

সাংবাদিকদের সাক্কু বলেন, সকাল থেকে এখন পর্যন্ত বেশ কিছু ভোটকেন্দ্র তিনি পরিদর্শন করেছেন। এর মধ্যে ২৭ নম্বর ওয়ার্ডের গঞ্জুরি, ২১ নম্বর ওয়ার্ডের জাংগুরিয়া এবং রামকৃষ্ণ কেন্দ্রে অনিয়ম হয়েছে। দু’টি কেন্দ্রে তাঁর এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। পরে খবর পয়ে তিনি পুলিশ সঙ্গে নিয়ে গিয়ে তাদের ভেতরে ঢুকিয়ে দেন। তিনি আরও অভিযোগ করেন, গুঞ্জুরি কেন্দ্রে সকালেই ৯০ ভাগ ভোট নৌকার প্রতীকে অবৈধভাবে সিল মারা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মেয়রপ্রার্থী আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হলে ফল মেনে নেব। এজন্য ফল পর্যন্ত অপেক্ষা করব। তবে এখনই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পক্ষে নন তিনি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার নির্বাচনের প্রধান এজেন্টকে অনিয়মের অভিযোগ জানিয়েছি। তিনি রিটার্নিং কর্মকর্তাকে এ অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে জানাবেন। একই সঙ্গে সাংবাদিকদের মাঠে থেকে এ অভিযোগ সত্য কিনা তাও তদারকি করার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে