,

নাসিরপুরের জঙ্গি আস্তানায় ফের অভিযানের প্রস্তুতি

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : আবহাওয়ার বৈরী ভাব প্রশমনের পর মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর এলাকার জঙ্গি আস্তানায় ফের অভিযান শুরুর প্রস্তুতি চলছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই তথ্য জানান।

সকাল সোয়া ১০টার দিকে পুলিশের বিশেষায়িত দল সোয়াটের সদস্যদের একাধিক যানবাহনে করে নাসিরপুরের জঙ্গি আস্তানার দিকে যেতে দেখা গেছে।

আজ ভোররাত থেকে মৌলভীবাজারে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। এ কারণে জঙ্গি আস্তানায় অভিযান বিঘ্নিত হয়।

গত মঙ্গলবার দিবাগত রাত ও গতকাল বুধবার ভোরে মৌলভীবাজারের পৃথক দুটি স্থানে দুটি বাড়ি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে রাখে পুলিশ।

একটি বাড়ি মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলিতে অবস্থিত। অন্য বাড়িটির অবস্থান শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামে।

দুটি জঙ্গি আস্তানায় গতকাল ‘অপারেশন হিট ব্যাক’ শুরু হয়। অপারেশন হিট ব্যাকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সঙ্গে আছে সোয়াটও।

অভিযান-সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা গতকাল জানান, রাতের অন্ধকারে অভিযান চালানো খুব ঝুঁকিপূর্ণ। তাই রাতে কিছুটা বিরতি নিয়ে আজ দিনের আলোতে ফের অভিযান চলবে। সারা রাত সতর্ক পাহারা থাকবে।

জঙ্গি আস্তানা দুটি সারা রাত ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ ভোররাত থেকে মৌলভীবাজারে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় সকালে অভিযান বিঘ্নিত হয়। এর মধ্যেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি আস্তানা দুটি ঘিরে রাখে।

ঝড়-বৃষ্টি কমে যাওয়ায় নাসিরপুরের জঙ্গি আস্তানায় আবার অভিযান শুরুর প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলির জঙ্গি আস্তানাটি এখনো ঘিরে রাখা হয়েছে।দুটি জঙ্গি আস্তানার দুই কিলোমিটার চৌহদ্দিতে ১৪৪ ধারা জারি রয়েছে।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে