,

ডিএনএ টেস্টের জন্য সিলেট নেওয়া হচ্ছে মুসার মা, ভাই ও বোনকে

news-image

রাজশাহী প্রতিনিধি : নব্য জেএমবির শীর্ষ নেতা মাঈনুল ইসলাম ওরফে মুসার মা, ভাই ও বোনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সিলেটের আতিয়া মহলে নিহত চার জঙ্গির মধ্যে নব্য জেএমবির শীর্ষ নেতা মাঈনুল ইসলাম ওরফে মুসা রয়েছেন বলে ধারণা করেছে কাউন্টার টেররিজম ইউনিটসহ ও আইন-শৃঙ্খলা বাহিনী। আর তাই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার ডিএনএ টেস্টের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে বিষয়টি সরাসরি স্বীকার করতে চান নি রাজশাহী জেলা পুলিশে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা। কিন্তু সূত্রগুলো বলছে, যে কোনো সময় তাদের ঢাকা হয়ে সিলেট নেওয়া হবে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে জঙ্গি মুসার ডিএনএ মিলিয়ে দেখা হবে।

এই উদ্দেশে বুধবার রাতে মুসার মা সুফিয়া বেগম, ভাই আবদুল খালেক ওরফে খায়রুল ও কামরুন নাহার বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে পরিবারের সদস্যদের নেওয়ার ব্যাপারে জানতে চাইলে রাজশাহী পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা সাংবাদিকদের কাছে বিষয়টি সরাসরি স্বীকার করেন নি।

এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, সিলেটে নিহত ব্যক্তি জঙ্গি মুসা কিনা সেই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তার পরিবারের সহযোগিতা নেওয়া হচ্ছে।

এদিকে, রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়েনের বজ্রকোলা গ্রাম থেকে সন্ধ্যার পর মুসার মা, ভাই ও বোনকে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনিও শুনেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর কোন ইউনিট নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তা জানা নেই। সকাল হলে খোঁজ নিয়ে জানতে পারলে বিস্তারিত বলবেন বলে জানান বাগমারা থানার ওসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে