,

জঙ্গি আস্তানায় অভিযান সরাসরি সম্প্রচার নয়

news-image

নিজস্ব প্রতিবেদক :দেশের যেকোনো স্থানে জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনাকালে তা গণমাধ্যমে সরাসরি সম্প্রচার, ছবি, ভিডিও ফুটেজ, স্ক্রল প্রচার না করার অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

বুধবার সন্ধ্যায় পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলাকালে বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় অভিযান সংক্রান্ত কার্যক্রমের ভিডিও ফুটেজ ও ছবি সরাসরি সম্প্রচার করা হয়। ফলে পুলিশের অপারেশনাল কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া এ ধরনের সম্প্রচারের ফলে জনমনে ভীতি এবং নিরাপত্তাহীনতাবোধ তৈরি হতে পারে।

হেডকোয়ার্টার্স জানায়, জঙ্গি অভিযান চলাকালে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সময় সময় ঘটনাস্থলে মিডিয়া ব্রিফিং করবেন। জঙ্গি অভিযান সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে তথ্যের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।

একই সঙ্গে জঙ্গি অভিযান চলাকালে অপারেশন স্থলের আশপাশের এলাকায় মিডিয়াকর্মীদের ভিড় না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে