সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ঘিরে রাখা বাড়িতে জঙ্গি ও বিস্ফোরক আছে

news-image

নিজস্ব প্রতিবেদক :কোটবাড়ী এলাকায় ঘিরে রাখা বাড়িটিতে জঙ্গি ও বিস্ফোরক আছে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার। বুধবার বিকেলে কাউন্টার টেরোরিজম ইউনিটের বরাত দিয়ে এ কথা জানান তিনি।

কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালাতে গেলে সেখানে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার লোকজনও সেখানে যাচ্ছে।
প্রসঙ্গত, মৌলভীবাজারে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে দুটি বাড়ি মঙ্গলবার দিবাগত রাত থেকে ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এর মধ্যে একটি বাড়িতে পুলিশ ঢোকার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। পাশের বাড়িটির বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করেছে পুলিশ।
একটি আস্তানা মৌলভীবাজারে পৌর শহরের বড়হাটে তিনতলা একটি ভবনে এবং অন্যটি মৌলভীবাজার শহর থেকে ১২ কিলোমিটার দূরে ফতেহপুরের খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকায় আরেকটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।
সিলেটের আতিয়া মহলের জঙ্গি আস্তানায় ‘অপারেশন টোয়াইলাইট’ শেষ হওয়ার একদিন পরই মৌলভীবাজারে দুটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখার ঘটনা ঘটল।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহাজালাল বলেন, ভোররাতের দিকে অভিযান শুরু করলে জঙ্গিরা প্রথমে গুলি করতে থাকে এবং একের পর এক গ্রেনেড ছুঁড়েও মারছে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই