সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘হকারদের ক্ষেপিয়ে তুললে ফলাফল ভালো হবে না’

news-image

 

নিজস্ব প্রতিবেদক :ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনকে উদ্দেশ্যে হকার নেতারা বলেছেন, আপনাকে (সাঈদ খোকন) আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। আর এখন আপনি আমাদের উচ্ছেদ করছেন। সঠিক সময়ে আমরাও সঠিক জবাব দেব। হকারদের আর ক্ষিপ্ত করে তুলবেন না। তাহলে ফলাফল ভালো হবে না বলেও হুমকি দেন তারা।

 

বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার হকার রাস্তা অবরোধ করে কর্মসূচি পালনকালে হকার নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, অবৈধভাবে হকার উচ্ছেদ কর্মসূচি বন্ধসহ পুনর্বাসনের ঘোষণা না দিলে আমরা রাস্তা ছাড়ব না। আমাদের আন্দোলন চালিয়ে যাব।

এর আগে পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত মিছিল বের করে প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হন তারা। সারা বাংলাদেশ থেকে আগত হকাররা বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের ব্যানারে এ অবরোধ কর্মসূচি পালন করেন। অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসেন।

এদিকে হকারদের রাস্তা অবরোধ কর্মসূচির ফলে পল্টন মোড় থেকে শাহবাগ মোড় পর্যন্ত দুই পাশের রাস্তায় যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় অসহনীয় যানজট।

এ জাতীয় আরও খবর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী