বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মৌলভীবাজারে জঙ্গি অভিযানে প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের দুই জঙ্গি আস্তানায় অভিযান চালাতে প্রয়োজনে সেনাবাহিনীকে নামানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মৌলভীবাজারের যে জায়গা দুটি ঘিরে রাখা হয়েছে সেখান নারী জঙ্গি আছে বলে সন্দেহ করো হচ্ছে। তবে সেখান আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা রয়েছে। ঢাকা থেকে সোয়াত ও বোম ডিসপোজাল ইউনিট মৌলভীবাজারের উদ্দেশে রওনা দিয়েছে। প্রয়োজনে সেনাবাহিনী নামানো হবে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এসব কাজ করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জনগণের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনও কারণ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিত আমাদের নিয়ন্ত্রণে আছে। ১৬ কোটি মানুষের মধ্যে যদি ৫০ জন জঙ্গি থাকে তা নিয়ন্ত্রণ করা সক্ষমতা সরকারের আছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। জনগণের যানমালের নিরাপত্তা সরকার দিতে পারবে-এটুকু আস্থা আপনারা রাখতেই পারেন।’

প্রসঙ্গত, মঙ্গলবার রাত থেকেই মৌলভীবাজারের দুটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দুটির বাড়ির একটি হচ্ছে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটির অবস্থান সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার নাসিরপুর গ্রামে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ