সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগেভাগেই বিমানবন্দরে যাওয়ার অনুরোধ ডিএমপির

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশগামী যাত্রীদের ফ্লাইট ধরার জন্য শুক্রবার (৩১ মার্চ ) পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার ও প্রধান মোসলেহ উদ্দিন।

বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এজন্য ডাইভারশন দেয়া হবে কয়েকটি সড়কে।

সম্মেলনে ১৭১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ সদস্যসহ মোট ১৫ শতাধিক বিদেশি উপস্থিত থাকবেন। এদের মধ্যে অধিকাংশই বাংলাদেশে আসবেন ৩১ মার্চ শুক্রবার। এতো সংখ্যাক বিদেশি অতিথিকে একদিনে রিসিভ করা, হোটেল পর্যন্ত পৌঁছে দেয়ার কারণে শুক্রবার বিমানবন্দর এলাকায় যানবাহন চলাচলে ধীরগতি থাকতে পারে।

অতিরিক্ত কমিশনার বলেন, ৩১ মার্চ হযরত শাহজালাল বিমানবন্দর থেকে অতিথিদের নির্বিঘ্নে হোটেলে পোঁছে দিতে ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বিধায় ওইদিন শাহজালাল বিমানবন্দর হয়ে বিদেশগামী যাত্রীদের বিলম্ব এড়িয়ে যথাসময়ে বিমানবন্দরে পৌঁছার জন্য পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

উল্লেখ্য, আগামী ১ থেকে ৫ এপ্রিল বাংলাদেশে ১৩৬ তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি