,

ছাত্রীনিবাসে বিদেশির মরদেহ

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রীনিবাস থেকে রাউদা আদিব (২০) নামে এক বিদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে নগরীর শাহমখদুম থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

রাউদা আদিব হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি মালদ্বীপের নাগরিক মোহাম্মদ আদিবের মেয়ে।

নগরীর শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, কলেজ ছাত্রীনিবাসের ২০৯ নম্বর কক্ষ থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ওসি আরো বলেন, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। কিন্তু ছাত্রীনিবাস কর্তৃপক্ষ তা টের পান সকালে। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে