সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকারের নির্দেশনা আসামাত্র ফেসবুক বন্ধ’

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের নির্দেশনা আসামাত্র দেশে ফেসবুক বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

মঙ্গলবার গুলশানের এক হোটেলে ইডটকো আয়োজিত বাঁশের তৈরি মোবাইল টাওয়ার উদ্বোধন অনুষ্ঠান শেষে ‘সরকার ফেসবুক বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে’- এ বিষয়ে বিটিআরসির বক্তব্য কী- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ড. শাহজাহান মাহমুদ বলেন, “সরকারের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা এলে সঙ্গে সঙ্গে ফেসবুক বন্ধ করে দেয়া হবে।”

আগামী ১০ এপ্রিলের মধ্যে মোবাইল টাওয়ারের বিকিরণ প্রতিবেদন দাখিল করার বিষয়ে যে নির্দেশনা আদালত দিয়েছেন তা যথাসময়েই দেয়া বলেও জানান বিটিআরসি চেয়ারম্যান।

তিনি বলেন, “আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো মোবাইল অপারেটর টাওয়ারের বিকিরণ মাত্রা কত তা নির্ণয় করে প্রতিবেদন দাখিল করব। এক্ষেত্রে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) যে মাত্রা নির্ধারণ করছে, তার থেকে বেশি হলে আইনানুগ ব্যবস্থা নেব। কেননা, অপারেটরগুলো লাইসেন্স নেয়ার সময় আইটিইউর বিকিরণ মাত্রার সীমা অতিক্রম করবে না বলেই লিখিত দিয়েছে।”

অনেকে বলেন, মোবাইল বিকিরণে ক্যানসার হয়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমেরিকাসহ উন্নত দেশগুলো এ নিয়ে অনেক গবেষণা চালিয়েছে। কিন্তু এ ধরনের ক্ষতির বিষয়টি এখনো প্রমাণিত হয়নি। আজ পর্যন্ত আমাদের কাছেও বিকিরণ সহনীয় মাত্রা লঙ্ঘনের বিষয়ে প্রমাণসহ কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ এলে তা আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।”

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই