সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পুড়েছে অর্ধশত ঘর

news-image

 

নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রাম নগরীর পাচঁলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধ শতাধিক কাঁচাঘর পুড়েছে।

মঙ্গলবার দুপুরে মুরাদপুর শুলকবহরের চেয়ারম্যান কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে স্থানীয়রা বলছেন, আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর সরওয়ার জাহান।

তিনি বলেন, মুরাদপুর এন মোহাম্মদ প্লাস্টিকের ফ্যক্টরির পেছনে চেয়ারম্যান কলোনিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দেড়ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার সূত্রপাতের বিষয়ে তদন্ত হচ্ছে।

এদিকে স্থানীয়রা জানান, রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই