,

শাহজালালে দর্শনার্থী প্রবেশে ১২ দিনের নিষেধাজ্ঞা

news-image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে ১২দিনের সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি। এর ফলে আজ মঙ্গলবার (২৮ মার্চ) থেকে  ৮ এপ্রিল পর্যন্ত বিমানবন্দরের দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। ঢাকায় অনুষ্ঠিতব্য ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এ সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সিভিল এভিয়েশন অথরিটির জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এটা সাময়িক নিষেধাজ্ঞা। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের করার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্মেলন শেষে আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।’

জানা গেছে, বিপুল সংখ্যক বিদেশি ভিআইপি অতিথির নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (২৭ মার্চ) জরুরি বৈঠক করে সিভিল এভিয়েশন। বৈঠকে নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইউর যৌথ উদ্যোগে আগামী ১-৫ এপ্রিল ঢাকায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দিতে  আসছেন ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যসহ প্রায় দেড় হাজার অতিথি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন। আয়োজক দেশ হিসেবে সম্মেলনে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে