,

আতিয়া মহল থেকে উদ্ধার মরদেহের ডিএনএ সংগ্রহ

news-image

নিজস্ব প্রতিবেদক :সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলের নিচতলা থেকে উদ্ধার করা দুটি মরদেহের পরিচয় নিশ্চিত হতে ডিএনএ-এর নমুনা সংগ্রহ করা হয়েছে। সিলেট মহানগরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা এ তথ্য জানিয়েছেন। উদ্ধার করা দুটো লাশের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

এর আগে সোমবার সন্ধ্যায় সিলেটে সেনাবাহিনীর এক প্রেস ব্রিফিংয়ে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়। আতিয়া মহলে আরও দুজন জঙ্গির মরদেহ পড়ে রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আতিয়া মহলের নিচতলাটি কাওসার আলী ও মর্জিনা বেগম নামে দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন। এরাই সে ব্যক্তি কি না তা নিশ্চিত হতে তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মরদেহ এখন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দু’টি লাশের ময়নাতদন্ত মঙ্গলবার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার এই বাড়িটি গত বৃহস্পতিবার গভীর রাত থেকে ঘিরে রাখা হয়। শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সিলেটে গিয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থল ঘেরাও করে। এরপর শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। এ অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত এবং আরও ৪৪ জন আহত হন।

সোমবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ওই ভবনের নিচতলায় চারজনের মরদেহ পড়ে রয়েছে। এর মধ্যে দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোয়েন্দা তথ্য ছিল, ওই ভবনের নিচতলায় চারজন আছেন। এর মধ্য তিনজন পুরুষ এবং একজন নারী। বাকি দুটি মরদেহে আত্মঘাতী বেল্ট লাগানো আছে। পুরো ভবনে যে পরিমাণ বিস্ফোরক আছে, তা যদি ফেটে যায়, তাতে পুরো ভবন ধ্বংস হয়ে যেতে পারে। তাই দেখে শুনে বেশ সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। কোনো ক্ষয়ক্ষতি ছাড়া সুন্দর ও সফলভাবে আজকের অভিযান শেষ হয়েছে। দিনব্যাপী অভিযান চালানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে