সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আতিয়া মহলে আগুন, পরে নিয়ন্ত্রণে

news-image

সিলেটের শিববাড়িতে ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিকেল পৌনে ৪টার দিকে দূর থেকে ধোঁয়া দেখতে পান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে ১০ থেকে ১২ মিনিট পরই আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ওই ভবনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নেভানোর কাজ করে।

পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জেদান আল মুসা বলেন, ‘আতিয়া মহল থেকে কিছুটা দূরে অবস্থান করছি। সেখান থেকে ধোঁয়া দেখা যাচ্ছে।’

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গ্যাসের শেল নিক্ষেপের পর এ আগুনের সূত্রপাত।

গত বৃহস্পতিবার আতিয়া মহলে ‘জঙ্গি’ আছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকেই ওই ভবন ঘিরে অভিযান চলছে। বর্তমানে চলছে সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাইট। এতে দুই জঙ্গি নিহত হয় বলে জানানো হয়। এর আগে ভবনটির বাইরে বিস্ফোরণে দুই পুলিশসহ ছয়জন নিহত হয়।

এ জাতীয় আরও খবর

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল