,

মুফতি হান্নানের প্রাণভিক্ষার আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে প্রাণভিক্ষা চেয়েছেন।

২৭ মার্চ সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুরে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কর্তৃপক্ষের মাধ্যমে প্রাণভিক্ষার আবেদন করেন তিনি। কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে মুফতি হান্নান লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন। তবে তার সহযোগী শরীফ শাহেদুল আলম বিপুল এখন পর্যন্ত প্রাণভিক্ষা চাননি। তার কাগজপত্র তৈরি করতে কিছু বিলম্ব হচ্ছে। তবে তিনিও লিখিতভাবে প্রাণভিক্ষা চাইবেন।
গত ২২ মার্চ রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয় ওই দুই জঙ্গি নেতাকে। ওইদিন দুপুরে কারা কর্তৃপক্ষ জানতে চাইলে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন বলে জানান।
ঢাকায় নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ওই দুই জঙ্গি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে কনডেম সেলে বন্দি। অন্যজন দেলোয়ার হোসেন রিপন সিলেট কেন্দ্রীয় কারাগারে বন্দি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন ইতোমধ্যে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে