সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার পাশে সমাহিত পুলিশ পরিদর্শক মনিরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বোমা হামলায় নিহত পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম সোহেলের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তার গ্রামের বাড়ি নোয়াখালীসদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামে মান্নান নগর মডেল একাডেমি স্কুল মাঠে শেষ জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে মরহুমের কফিনে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও এক মিনিট নিরবে দাঁড়িয়ে স্বশস্ত্র সালাম জানানো হয়।

ওই সময় নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের কমানডেন্ট মো. হাবিবুর রহমান, পুলিশ সুপা মো. ইলিয়াছ শরীফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন অংশ নেন। পরে তার পিতার পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।

এর আগে, গত রবিবার সোহেলের মরদেহ রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালীর সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামে তার নিজ বাড়িতে এসে পৌঁছে। সিলেটে দুটি জানাজা শেষে অ্যাম্বুলেন্সযোগে পুলিশ তার মরদেহ নিয়ে আসে। এ সময় তার স্বজনরা ছাড়াও এলাকার শতশত মানুষ প্রিয় মানুষটিকে শেষ বারের মতো দেখতে আবেগ আপ্লত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

উল্লেখ্য, নিহত ওসি মনিরুল ইসলাম (সোহেল) নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের (মান্নান নগর বাজার সংলগ্ন) পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ২য় পুত্র। মনিরুল ইসলাম সোহেল সিলেট সিটি এসবি’র (ওসি) তদন্তের দায়িত্বরত অবস্থায় সিলেটে বোমা বিস্ফোরণে নিহত হন।

তার ছোট ভাই শামীম জানায়, ঢাকায় তিন দিনের প্রশিক্ষণ শেষে মনিরুল ইসলাম সোহেল বৃহস্পতিবার রাতে ছোট ভাইয়ের বিয়েতে যোগ দেয়ার জন্য দেশের বাড়িতে আসেন। পরে বিয়ের অনুষ্ঠান শেষে শনিবার ভোরে বাড়ি থেকে চাকরি উদ্দেশ্যে সিলেটে তার কর্মস্থলে যান। তিনি শনিবার বিকেল ৩ টার তার কর্মস্থলে যোগ দেয়ার পর সে দিন রাতেই বোমা বিস্ফোরণে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মনিরুল ইসলাম সোহেল মারা যান। তিনি প্রয়াত নুরুল ইসলামের ডাক্তারের চার ছেলে ও তিন মেয়ের মধ্যে দ্বিতীয় ছিলেন।

মনিরুল ইসলাম সোহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে ২০০৩ সনে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। নিষ্টার সাথে দায়িত্ব পালন করায় তিনি গত ২০১৩ সনের জুন মাসে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদে পদোন্নতি লাভ করেন। ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা বিশেষ শাখা (এসবি) পরিদর্শক পদে সিলেট মেট্রোপলিটন পদে যোগদান করেন। পদোন্নতির পর থেকে তিনি ওই স্থানে কর্মরত ছিলেন। এছাড়াও তার কর্মরত অবস্থায় বোমা বিস্ফোরক বিষয়ে এক বছর সময় ধরে আমেরিকায় বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন মনিরুল।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন