,

সারা দেশের আদালতে নিরাপত্তা জোরদারে নির্দেশ

news-image

দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সারা দেশের আদালত প্রাঙ্গণ, বিচারকদের বাসভবনগুলোতে নিরাপত্তা জোরদার করতে নির্দেশনা পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেনের গত ২৩ মার্চ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

আজ সোমবার হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ জানান বলেন, আজ দেশের সব আদালতসহ সরকারের সংশ্লিষ্টদের কাছে প্রজ্ঞাপন অনুলিপি পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সব আদালত অঙ্গন, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক, কর্মচারীসহ আদালত-সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা বিষয়ে প্রধান বিচারপতি উদ্বিগ্ন।

এমন প্রেক্ষাপটে সব আদালত অঙ্গন, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারক, কর্মচারীসহ আদালত-সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য আইনপ্রয়োগকারী সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি প্রধানমন্ত্রী কার্যলয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিবসহ সরকারের সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে