,

‘সিলেটে বোমা বিস্ফোরণের সঙ্গে আইএসের সম্পর্ক নেই’

news-image

স্বরাষ্ট্রমন্ত্রী অামাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সিলেটের দক্ষিণ সুরমায় আধঘণ্টার ব্যবধানে জঙ্গিদের দু’টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার সঙ্গে আইএসের কোনো সম্পর্ক নেই।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ রবিবার সকালে রাজধানীর বাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি পুরোপুরি নির্মূল না হলেও আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সিলেটের শিববাড়িতে প্যারা কমান্ডো বাহিনীর অভিযানের মধ্যে সংঘঠিত বোমা বিস্ফোরণের সঙ্গে আইএসের কোনো সম্পর্ক নেই। দেশে আইএসের কোনো সদস্যকে ধরার সৌভাগ্য এখনো আমাদের হয়নি।

সিলেটের শিববাড়ির সেই জঙ্গি আস্তানার বাইরে জঙ্গিরা বোমা রেখে যেতে পারে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, এখনো অভিযান চলছে, অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে সেখানে বড় কোনো নেতা থাকতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক আব্দুল জলিল মণ্ডল ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) নের্তৃবৃন্দ।

অনুষ্ঠানে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ যোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা হয়।-নিজস্ব প্রতিবেদক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে