,

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প।

শুক্রবার বিকেলে ঢাকার আমেরিকান দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির কাছে পাঠানো শুভেচ্ছা বক্তব্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেন, ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানাই। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে আমি সম্মানিতবোধ করছি। বিগত চার দশকে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর হয়েছে। গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ বৈশ্বিক এবং আঞ্চলিক নিরাপত্তায় আমাদের দু’দেশ গুরুত্বপূর্ণ অংশীদার।

তিনি আরো বলেন, আমি দু’দেশের শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করতে আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নেয়ার আশা প্রকাশ করছি। এই বিশেষ দিবসে আমি আবারও আপনাকে এবং বাংলাদেশের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো অপর এক শুভেচ্ছা বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে শুভেচ্ছা জানাই। আমি আপনার দেশের এই মহান ঐতিহ্য উদযাপনে আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করছি।

ডেনাল্ড ট্রাম্প আরো বলেন, বিগত চার দশক ধরে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী এবং গভীর হয়েছে। গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, সন্ত্রাসবিরোধী কার্যক্রমসহ বৈশ্বিক এবং আঞ্চলিক নিরাপত্তায় আমাদের দু’দেশ গুরুত্বপূর্ণ অংশীদার। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের রয়েছে একই মূল্যবোধ, এবং রয়েছে নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী নিশ্চিত করার অঙ্গীকার। আমি আমাদের দু’দেশের শান্তি এবং সমৃদ্ধি অব্যাহত থাকার আশা প্রকাশ করি। এই গুরুত্বপূর্ণ দিবসে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে