সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পায়ের তলায় অর্ধকোটি টাকার সোনা!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ ঘটনায় মহিউদ্দিন মিয়া (৪২) নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার সকালে সোনাগুলো উদ্ধার করা হয়।মহিউদ্দিনের বাড়ি কুমিল্লার চান্দিনা থানার রসুলপুর এলাকায়। তাঁর পাসপোর্ট নম্বর বিএইচ০৯৫৪৩৫৫।

শুল্ক গোয়েন্দা বিভাগের দাবি, মহিউদ্দিনের কাছে ১০০ গ্রাম ওজনের ১০টি সোনার বার পাওয়া যায়। এগুলোর বাজারমূল্য ৫০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা বিভাগ সূত্রে জানা যায়, আজ সকাল ৭টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস০৩১৪ ফ্লাইটের একটি উড়োজাহাজে করে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন মহিউদ্দিন। এ সময় তাঁর গতিবিধি সন্দেহ হয় শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের। বিমানবন্দরে কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে চ্যালেঞ্জ করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। পরে জিজ্ঞাসাবাদ করা হলেও মহিউদ্দিন কোনোভাবেই সোনা থাকার কথা স্বীকার করছিলেন না। এর একপর্যায়ে তাঁর দেহ তল্লাশি করে মোজার ভেতর দুই পায়ের তালুতে বিশেষ কায়দায় থাকা স্বচ্ছ স্কচটেপ থেকে এই সোনাগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান জানান, জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন ৫০ হাজার টাকার বিনিময়ে সোনা বহনের কথা স্বীকার করেছেন। মালয়েশিয়ায় তিনি প্লাস্টিক কারখানায় কাজ করেন। গত দুই বছরে তিনি চারবার বিদেশ ভ্রমণ করেছেন।

মইনুল খান আরো জানান, মহিউদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন