সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়র পদে আরিফুলের দায়িত্ব পালনে আর বাধা নেই

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে দেয়া হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘নো অর্ডার’ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে ১৩ মার্চ সিলেট সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র আরিফুল হক চৌধুরীকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

একই সঙ্গে তাকে বরাখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি চার সপ্তাহের রুলও জারি করা হয়।

ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ গত মঙ্গলবার চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। সেদিন চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

এরই প্রেক্ষিতে আজ এ আদেশ দিলেন আপিল বিভাগ।

আদালতে আরিফুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন, সঙ্গে ছিলেন ব্যারিস্টার আবদুল হালিম কাফি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

পরে আবদুল হালিম কাফি বলেন, রাষ্ট্রপক্ষের করা আবেদনে আপিল বিভাগ নো অর্ডার দিয়েছেন। ফলে হাইকোর্টের আদেশই বহাল রইল। মেয়র হিসেবে আরিফুল হকের দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই।

উল্লেখ্য, সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা কিবরিয়া হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০১৪ সালের ১৩ নভেম্বর হবিগঞ্জের আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করলে আরিফুল হকসহ নতুন করে নয়জন অভিযুক্ত হন।

ওই বছরের ৩০ ডিসেম্বর আরিফুল হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। পরের বছর ৭ জানুয়ারি আরিফুলকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে চলতি বছর ৪ জানুয়ারি তিনি কারামুক্ত হন। রোববার তিনি বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি