,

পদ্মা সেতু নির্মাণ সিদ্ধান্তে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছিল বিশ্বব্যাংক। তাদের অভিযোগ কানাডার আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। আমি ঘোষণা দিয়েছিলাম নিজস্ব অর্থায়নে করার। সেই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। তারা শিক্ষা পেয়েছে বাংলাদেশকে আর অবহেলা করা যাবে না। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার ২০১৭ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি ৭.১ শতাংশে উন্নীত হয়েছে। মাথাপিচু হার, দারিদ্র্যর হার, সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বেড়েছে।

এ সময় তিনি শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ট্রেনিং ইনস্টিটিউট নির্মাণ, দেশকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরে বলেন, আমরা ক্ষমতায় আসলে বাজেটের পরিমাণ বাড়ে, সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়। ৫ কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত হয়েছে। তিনি আরও বলেন, ২০২১ সালে দেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালন করব মাথা উঁচু করে, সম্মানের সাথে, আত্মমর্যাদার সঙ্গে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা এখন আর কারও মুখাপেক্ষী নই। কারণ ৯০ ভাগই উন্নয়ন প্রকল্পই নিজস্ব অর্থায়নে হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ হবে। ২০৪১ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত দেশ। আগামী দিনে যারা দেশের জন্য কাজ করবে আমি আশা করছি তারা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাবে। আমরা দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে