,

ওয়াসার জায়গায় আ.লীগ নেতার অফিস

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলা কালভার্ট এলাকায় ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতার গিয়াস উদ্দিন সরকার পলাশের বিরুদ্ধে ওয়াসার জায়গা দখল করে রাজনৈতিক অফিস নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
সূত্রমতে জানা যায়, সাবেক মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক গিয়াস উদ্দিন সরকার পলাশ ওয়াসার একজন ঠিকাদার। তিনি ছাত্ররাজনীতি থেকেই এলাকায় নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছেন। জানা যায়, আগামী নির্বাচনে গিয়াস উদ্দিন সরকার পলাশ নৌকার মনোনয়ন পাওয়ার জন্য প্রচারনা চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, পাকা দালান করে বিশাল একটি অফিস করেছেন পলাশ। তার অফিসের নিকটেই রয়েছে কেরাম খেলার ব্যবস্থা।
স্থানীয়দের অভিযোগ যে, তার এই অফিসের পিছনে সন্ধ্যার পর প্রায়ই মাদকসেবী ও সন্ত্রাসীদের আড্ডা বসে। ক্ষমতাসীন দলের নেতা বলে কেউ মুখ খুলতে রাজি নয়।
এ বিষয়ে গিয়াস উদ্দিন সরকার পলাশ বলেন, আমি এটা আমার কাজে ব্যবহার করি। এটা কোনো রাজনৈতিক অফিস নয়। আমি একজন ওয়াসার ঠিকাদার। তাই তাদের অনুমতি নিয়েই এটা করা হয়েছে। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমি ঢাকা ৯ আসন থেকে নির্বাচন করতে চাই। হাইকমান্ড চাইলে আমি নৌকার হয়ে নির্বাচন করবো।
দেখা যায়, তার অফিসে নির্বাচনী পোস্টারসহ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, আসলে ভাল লাগা ও সম্মানবোধ থেকেই তাদের ছবিগুলো লাগানো হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সভাপতি মো. আশ্রাফুজ্জামান ফরিদ বলেন, গিয়াস উদ্দিন সরকার পলাশ ওখানে একটি অফিস করেছে। তবে কিসের অফিস আমি জানি না।
যদি সে অফিস থেকে রাজনৈতিক কর্মকান্ড চালানো হয় তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমি কখনো তার অফিসে যাইনি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন আশ্রাফুজ্জামান ফরিদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে