সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হকারদের সমস্যা : ২৯ মার্চ ফাইনাল খেলা!

news-image

 

নিজস্ব প্রতিবেদক : হকারদের বিদ্যমান সমস্যার সমাধান না হলে আগামী ২৯ মার্চ মহাসমাবেশের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র সাঈদ খোকনের সঙ্গে ফাইনাল খেলার হুমকি দিয়েছেন হকার নেতারা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মেয়রকে স্মারকলিপি দেওয়ার পূর্বে এক সমাবেশে হকার নেতারা এ হুমকি দেন।

হকার নেতারা জানান, অবিলম্বে হকারদের ওপর দমন নিপীড়ন-নির্যাতন বন্ধ এবং হকারদের বসার ব্যবস্থা করে প্রধানমন্ত্রী ও হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবিতে ডিএসসিসির মেয়র সাঈদ খোকনকে স্মারকলিপি দেবেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, এই স্মারকলিপির মাধ্যমে যদি মেয়র আমাদের সমস্যার সমাধান না করেন তাহলে ২৯ মার্চ মহাসমাবেশের মাধ্যমে মেয়রের সঙ্গে হকারদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

হকার নেতারা আরো বলেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যদি দমনপীড়ন বন্ধ না করে, তাহলে হকাররা লাঠিয়াল বাহিনী গঠন করবে। মেয়র আমাদের কথা না রাখলে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন তাই করব।

সমাবেশে বাংলাদেশ হকার্স ইউনিয়নসহ ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ হকার্স সংগ্রাম পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই