,

গাইবান্ধায় উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

news-image

নিছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। তবে দুপুর পর্যন্ত খুব কম সংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে।

ভোটারদের উপস্থিতি কম হওয়ায় ভোট নিয়ে প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যেও তেমন কোনো উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায়নি।তবে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান ও ভোট কেন্দ্রের শান্তি শৃংখলা রক্ষায় প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ, আনসার ও বিজিবির উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এছাড়াও র‌্যাব, বিজিবি পুলিশের স্টাইকিং ফোর্স এবং ম্যাজিষ্ট্রেটদের টহলদারি অব্যাহত আছে। দুপুর পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সরেজমিনে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখা গেছে, ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৮৩ জন হলেও সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৪টি বুথে ভোট দিয়েছে মাত্র ৪৮ জন।

সকাল ১০টায় উত্তর শাহবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ২৫৫ জন ভোটারের মধ্যে ৯ বুথে ভোট দেন মাত্র ৭৭৯ জন।

কিশামত হলদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১টায় ৩ হাজার ৪০৮ জন ভোটারের মধ্যে ভোটদান করেন মাত্র ২১০ জন।

এছাড়া অন্যান্য কেন্দ্রগুলোতেও প্রায় একই অবস্থা দেখা গেছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে ২৫ ভাগ ভোটার ভোটদান করেন বলে জানা গেছে।

এদিকে ওই আসনের নিহত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি উত্তর শাহবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটদান করেন।

ভোটদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, যেহেতু তার স্বামী এবং তিনি আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, সেজন্য দল এবং নিহত এমপি’র প্রতি শ্রদ্ধা জানাতে তিনি ভোট দিতে এসেছেন।

লিটনের খুনিরা গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে