বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বকেয়া না দিয়ে গার্মেন্ট বন্ধ, রামপুরায় শ্রমিক বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতনের দাবিতে রাজধানীর রামপুরা ব্রিজের কাছে সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। বুধবার সকালে শুরু হওয়া এ বিক্ষোভে স্থবির হয়ে পড়ে ওই এলাকার জীবনযাত্রা। সড়কের উভয় পাশে শত শত গাড়ি জমে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সড়ক দিয়ে যাতায়াত করা মানুষগুলো চরম বিপাকে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে যান চলাচলের ব্যবস্থা করে। তবে বেলা ১১ টায় এ প্রতিবেদন লেখার সময়ও সড়কের পাশে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

জানা গেছে, রামপুরার মোল্লা টাওয়ারে অবস্থিত একটি গার্মেন্টে শ্রমিক-কর্মচারীদের কয়েক মাসের বেতন বকেয়া রেখেই হঠাৎ বন্ধ হয়ে গেছে। বুধবার শ্রমিকরা কাজে এসে গার্মেন্ট বন্ধ দেখে বিক্ষোভ শুরু করে। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রামপুরা ব্রিজের কাছে গিয়ে অবস্থান নেয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কয়েক মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। বার বার মালিকপক্ষকে বললেও তারা আজ না কাল বলে ঘুরাচ্ছিল। আজ সকালে গার্মেন্টে এসে দেখেন তালা ঝুলছে। একটি নোটিশ ঝুলানো। বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গার্মেন্ট বন্ধ থাকবে। এদিকে কয়েক মাস ধরে বেতন না পাওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। অনেকে পরিবার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।

এদিকে রাস্তা বন্ধ করে বিক্ষোভের কারণে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে শত শত গাড়ি জমে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ