,

কয়েক সেকেন্ডেই গুঁড়িয়ে গেলো ১৮ তলা ভবন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজধানী ঢাকার হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবন ভেঙ্গে ফেলার চূড়ান্ত আদেশ দিয়েছেন আদালত। এ নিয়ে আর কোনো গড়িমসি চলবে না। এ অবস্থায় ভবন-মালিক বিজিএমইএ দু’ বছর সময় চেয়েছে। কারণ, ভবনটি ভেঙ্গে ফেলতে নাকি দু’ বছর সময়ই লাগবে।

বিজিএমইএ’র দাবি কতোটুকু সত্য, তা প্রযুক্তিবিদরাই ভালো বলতে পারবেন। তবে জার্মান বেতার ডয়চে ভেলে জানাচ্ছে, গত রবিবার মাত্র কয়েক সেকেন্ডে ভেঙ্গে ফেলা হয়েছে ১৮ তলাবিশিষ্ট ভবন – বন সেন্টার। আসুন, জেনে নেয়া যাক কীভাবে এটা সম্ভব হলো।

বন যখন জার্মানির রাজধানী, সে আমলে জার্মানিকে বলা হতো বনের প্রজাতন্ত্র। ১৯৬৯ সালে নির্মিত বন সেন্টার ছিল সেই বন প্রজাতন্ত্রের এক দৃশ্যমান প্রতীক। চ্যান্সেলরের দপ্তরের কাছে, রয়টার ব্রিজের পাশে, রেললাইনের ধারে ৬০ মিটার উঁচু একটি ১৮ তলা বাড়ি। সেই ১৮ তলা বাড়ির মাথার উপরে ছিল মার্সিডিজ বেঞ্জ কম্পানির প্রতীক সেই তারা, যা মিনিটে দু’বার করে ঘুরতো। বাড়িটি ভাঙার আগে সরানো হয় বন শহরের সেই তারকা।

বাড়িটিতে ছিল নানা দূতাবাস ও সংবাদপত্রের অফিস, এছাড়া একটি হোটেল ও অ্যাম্বাস্যাডার নামের একটি রেস্টুরেন্ট, যেখানে উইলি ব্রান্ড, হেলমুট স্মিট ও হেলমুট কোল – এই তিনজন সাবেক চ্যান্সেলরই খানা খেয়েছেন৷

রবিবার সকালে এই ভবনের ২০০ মিটারের মধ্যে সব যানবাহন বন্ধ করে দেয়া হয়। বেলা ১১টায় একটা চাপা বিস্ফোরণের শব্দ; একটি নিখুঁত ব্লাস্টিং ও ডেমোলিশান। কয়েক সেকেন্ডের মধ্যে কাত হয়ে পড়ে বন শহরের ল্যান্ডমার্ক। ধুলোর মেঘে সব কিছু ঢেকে যায়।

এখন তার জায়গায় আসবে একটি কমার্শিয়াল কমপ্লেক্স, যার কেন্দ্রে থাকবে একটি ১০০ মিটার উঁচু বাড়ি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে