,

খেলার মাঠ থেকে ভোটের মাঠে পরিকল্পনামন্ত্রীর মেয়ে নাফিসা কামাল

news-image

নিউজ ডেস্ক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী লোটাস কামাল এমপির মেয়ে নাফিসা কামাল কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে প্রচারনায় নেমেছেন।

সোমবার (২০ মার্চ)দুপুর সাড়ে ১২টায় তিনি নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ঢুলিপাড়ায় মেয়র প্রার্থী সীমার সাথে গণসংযোগে অংশগ্রহন করেন। পরে একই ওয়ার্ডের রাজাপাড়া, ২০ নং ওয়ার্ডের দিশাবন্দ ও কাজীপাড়া, ২১নম্বর ওয়ার্ডের রামনগর ও জাঙ্গালিয়ায় গণসংযোগ করেন। দুপুর ২টায় মেয়র প্রার্থীসহ নাফিসা কামাল দিশাবন্দ, কাজীপাড়া ও জাঙ্গালিয়ায় মোট ৩টি পথ সভায় বক্তব্য রাখেন।

নগরীর জাঙ্গালিয়ার পথসভায় নৌকায় ভোট চেয়ে নাফিসা কামাল বলেন, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে বিশ্বাসী। দেশকে এগিয়ে নিতে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কুমিল্লাবাসীর প্রতি অনুরোধ জানাই আপনারা প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতি আস্থা রাখুন। তাঁর মনোনীত মেয়র প্রার্থী সীমা আপার প্রতি আস্থা রাখুন।

কুমিল্লাবাসীর কাছে নৌকা প্রতীকে ভোট চাচ্ছি। কারন দেশের উন্নয়নের জন্য যেমনি আ.লীগের বিকল্প নেই, তেমনি কুমিল্লার উন্নয়নের জন্যও সীমা আপার বিকল্প নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে