,

‘সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, আইন আগামী সংসদেই’

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে সেতুমন্ত্রীসড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং এ বিষয়ে সবাইকে সচেতন করার জন্য সড়ক পরিবহন আইন প্রনয়ণ করা হচ্ছে। আগামী অধিবেশনেই তা সংসদে উত্থাপন করা হবে।’

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ স্থান পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মন্ত্রী জানান, সংসদে উত্থাপনের প্রস্তুতি হিসেবে আইনটি আগামী সপ্তাহে মন্ত্রিপরিষদে উঠবে।

মন্ত্রী বলেন, ‘এই আইনটি ছিল জাতির প্রত্যাশা। ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশের ৩৪ বছর পর সড়ক পরিবহন আইনটি পাশ হতে যাচ্ছে।’

রাস্তার জন্য যাতে দুর্ঘটনা না ঘটে এ জন্য মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ ১৪৪টি স্থানে ডিভাইডার নির্মাণ ও মেরামত করা হচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে