সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ গ্রামে মিজারুল কায়েসকে অশ্রুসজল বিদায়

news-image

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েসকে অশ্রুসজল নয়নে শেষ বিদায় দিয়েছে পিতৃভূমি পাকুন্দিয়াবাসী।

মঙ্গবার বেলা ১২টা ৫ মিনিটে নিজ এলাকা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জানাজা শেষে তাকে শেষ বিদায় দেয় এলাকাবাসী। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে হোসেন্দি খেলার মাঠে মরদেহ পৌঁছলে হোসেন্দি ও আশপাশসহ বিভিন্ন এলাকা থেকে প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ভিড় জমায়।

জানাজা নামাজের আগে হোসেন্দি খেলার মাঠে মিজারুল কায়েসের মরদেহ রাখা হলে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো. হুমায়ুন কবীর, জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পৌরমেয়র আক্তারুজ্জামান খোকন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন প্রমুখ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের বড় ভাই মেজর জেনারেল (অব.) ইমরুল কায়েস।

পরে হোসেন্দি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. ইসমাঈল হোসেনের ইমামতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে হোসেন্দিসহ বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

গত ১১ মার্চ স্থানীয় সময় রাত ৯টায় ব্রাসিলিয়ার একটি হাসপাতালে মিজারুল কায়েস ইন্তেকাল করেন। সেখানে গত ১৫ মার্চ মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের আয়োজনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার ভোরে তার মরদেহ দেশে পৌঁছে। মঙ্গলবার বিকালে বনানী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এদিকে মিজারুল কায়েসের মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার এই কৃতী সন্তানকে হারিয়ে সবাই এখন শোকে মুহ্যমান।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট