,

মুফতি হান্নানের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনার দায়ে মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা রিভিউ খারিজের রায় প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ রায় প্রকাশিত হয়।

রায় প্রকাশ হওয়ার পর মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসির রায় কার্যকরে শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন বাকি থাকল। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে কিংবা রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিলে তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরে আর কোনো বাধা থাকবে না। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত অপর দুজন হলেন শরীফ শাহেদুল আলম বিপুল ওরফে বিপুল, দেলোয়ার হোসেন ওরফে রিপন।

রিভিউ রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ জানান, রায়ের কপি প্রথমে সিলেটের বিচারিক আদালতে পাঠানো হবে। সেখানে আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিচারক আদালত রায়ের কপি কারাগারে পাঠাবে। এ কপি কারাগারে পৌঁছানোর পর এর আগেই জারি করা মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুপরোয়ানা ফের সচল হবে; রিভিউয়ের আবেদন করায় তা স্থগিত হয়ে গিয়েছিল।

এরপর কারা কর্তৃপক্ষ বিধি অনুযায়ী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ দিবে তাদের। তারা ক্ষমা না চাইলে কিংবা রাষ্ট্রপতি ক্ষমা না করলে মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা থাকবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে