সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে দাফন

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গিবিরোধী অভিযানে নিহত দুজনসহ এক শিশুর লাশ দাফন করা হয়েছে। পরিবারের সদস্যরা লাশ নিতে না চাওয়ায় গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার চৈতন্যগলি কবরস্থানে তিনজনকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, তিনজনের লাশ পরিবার নেবে না বলে জানায়। এরপর লাশ তিনটি দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। বেওয়ারিশ হিসেবে লাশ তিনটি দাফন করেছে।

১৬ মার্চ সীতাকুণ্ডের ‘ছায়ানীড়’ নামের বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশ। এতে আত্মঘাতী নারীসহ চার জঙ্গি ও এক শিশু নিহত হয়।

নিহত দুই জঙ্গি জোবাইরা ইয়াছমিন ও তাঁর স্বামী কামাল হোসেন এবং তাঁদের শিশুসন্তানের লাশ না নেওয়ার কথা গতকাল জানিয়ে দেয় পরিবার।

পরিবারের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে আঞ্জুমানে মফিদুল ইসলামকে লাশ তিনটি দাফন করার জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি