বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে হঠাৎ পুলিশের ‘ব্লক রেড’

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে ঘিরে কেউ যাতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে এ জন্য ডিএমপির ৮ বিভাগে একযোগে রাজধানীতে চলছে ‘ব্লক রেইড’। রাজধানীতে গতকাল রাত থেকে চলছে পুলিশের ব্লক রেইড। সাম্প্রতিক সময়ে জঙ্গি তৎপরতা এবং অনেক এলাকায় এ ব্লক রেইড থাকছেন উপ-পুলিশ কমিশনার।
ডিএমপির যুগ্ন কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় ব্লক রেড চালানোর সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, সম্প্রতি হটাৎ করেই জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়া, গত শুক্রবার রাজধানীর আশকোনায় হটাৎ করেই র‌্যাবের ক্যাম্পে আত্মঘাতী হামলার চেষ্টা করা হয়। এছাড়াও আগামী ২৬ মার্চে মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে ডিএমপি সদর দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সভা থেকেই ব্লক রেইড পরিচালনার সিদ্ধান্ত হয়। আর সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজধানীজুড়েই শুরু হয়েছে ব্লক রেইড।
পুলিশের ব্লক রেইড: পুলিশের ব্লক রেইড হলো এ অভিযানের তথ্য একমাত্র শুধু ঊর্ধ্বতন কর্মকর্তাই জানবেন। অভিযানের ঠিক আগ মুহূর্তে সংশ্লিষ্ট এলাকার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হবে। অবশ্যই অভিযানের ঘণ্টা দুয়েক আগে পুলিশকে প্রস্তুতি নিতে বলা হয় এবং অতিরিক্ত পুলিশ রেখে দেওয়া হয়। তবে কোথায় এবং কখন অভিযান চালানো হবে সে বিষয়ে বলা হয় না।

অভিযানের ঠিক আগ মুহূর্তেই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দিষ্ট স্থান বা এলাকার নাম বলে দেওয়া হয়। সেই সময়ে পুলিশ এলাকায় গিয়ে হটাৎ করেই অভিযান শুরু করে। সন্ত্রাসী বা কোনো চক্রকে বুঝতে না দিয়েই হটাৎ অভিযানের নাম-ই পুলিশের ভাষায় ব্লক রেইড।
গত শুক্রবার থেকে রাজধানীর মিরপুর, গুলশান, ধানমন্ডি, মতিঝিল, ওয়ারি এবং লালবাগ বিভাগে চলছে এ অভিযান। গত রোববার ও সোমবার রাতে নিউ মার্কেট, আজিমপুর এবং গুলশানে ব্লক রেউড চালানো হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ