সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনালী ব্যাংককে পেপ্যাল চালুর অনুমোদন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : অনলাইনভিত্তিক আর্থিক লেনদেনব্যবস্থা পেপ্যালের সেবা চালু করতে সোনালী ব্যাংককে অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট সোনালী ব্যাংককে এ অনুমোদন দিয়েছে।

সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পর পেপ্যালের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির জন্য এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এপ্রিলে এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর সাধারণ মানুষ সেবাটি ব্যবহার করতে পারবে।

পেপ্যালের সাহায্যে বিশ্বের যেকোনো স্থান থেকে অনলাইনে অর্থ ও প্রবাসী আয় পাঠানো যায়। সেবাটি বাংলাদেশে চালু করতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং ই-কমার্স ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘদিন থেকেই দাবি জানিয়ে আসছিলেন। ব্যাংকিং চ্যানেলে ছোট অঙ্কের লেনদেন অসুবিধাজনক হওয়ায় পেপ্যালে লেনদেন তথ্যপ্রযুক্তির উদ্যোক্তাদের কাছে বেশ জনপ্রিয়। নীতিগত অনুমোদনসহ বেশ কয়েকটি কারণে সেবাটি চালুর অনুমোদন দিতে দেরি করে বাংলাদেশ ব্যাংক।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট