সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বাংলাদেশ ব্যাংকের ই-মেইল হ্যাক! (ভিডিও)

news-image

পাসওয়ার্ড জালিয়াতি করে রিজার্ভের টাকা চুরির পর এবার বাংলাদেশ ব্যাংকের ই-মেইল হ্যাক করেছে হ্যাকাররা। ওই ই-মেইল থেকে বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে ব্যাংকের গুরুত্বপূর্ণ গোপনীয় নথি। তবে এরই মধ্যে ই-মেইলটি নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ ব্যাংক। এমন ঘটনা ঠেকাতে তথ্য ও যোগাযোগ বিভাগের সহায়তা চেয়েছে তারা।

ঠিক ১৩ মাস আগে এমন হ্যাকিংয়ের মাধ্যমে খোয়া গিয়েছিল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ১০ লাখ ডলার। তা থেকে কিছু অর্থ ফেরত পাওয়া গেলেও এখনও মূল হ্যাকার চক্রকে ধরা যায়নি। এরই মধ্যে আবারও ঘটেছে হ্যাকিংয়ের ঘটনা।

বিষয়টি সম্পর্কে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ভূয়া বার্তা দিয়ে আরও অন্যান্য তথ্যাদি নিয়ে যে কোনোভাবে টাকা চুরি করতে পারতো হ্যাকাররা।

ই-মেইলে ভূয়া বার্তার বিষয়টি জানাজানি হলে বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তিবিদরা ই-মেইলটি নিষ্ক্রিয় করে দেয়। আরও তদন্তের স্বার্থে বিষয়টি ব্যাংকের তথ্য ও প্রযুক্তি বিভাগকে জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, একটি ফেইক বা ভূয়া মেইল পাওয়ার পর আমরা আইসিটি মন্ত্রণালয়কেও জানিয়ে রেখেছি।

এদিকে বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা শিথিলতার সুযোগেই এমন ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর বিশেষজ্ঞ কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আইটি সিস্টেমের নিরাপত্তায় প্রয়োজনীয় পরামর্শ চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূত্র : একাত্তর টিভি

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই