সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের কল্যাণে নতুন আইন

news-image

প্রবাসীদের কল্যাণে বিশেষ দায়িত্ব দিয়ে ‘প্রবাসী কল্যাণ বোর্ড আইন-২০১৭’ খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই বোর্ড প্রবাসীদের পরিবারের সদস্যদের কল্যাণে প্রকল্প গ্রহণ ও পরিচালনা করবে।

প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণে তহবিল থেকে অর্থ বরাদ্দ দেয়াসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করবে এই বোর্ড।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, নতুন এই আইন কার্যকরের সঙ্গে সঙ্গে ওয়েজ অনার্সসহ কল্যাণ তহবিল বিধিমালা কার্যকারিতা হারাবে। প্রবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কল্যাণের জন্য এই আইন করা হয়েছে।

জানা গেছে, এই বোর্ড অভিবাসীদের পরিবারের সদস্যদের কল্যাণার্থে প্রকল্প গ্রহণ ও পরিচালনা করবে; প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণার্থে তহবিল থেকে অর্থ বরাদ্দ দেবে; বিদেশে বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে প্রবাসীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা ও তত্ত্বাবধান করবে; অভিবাসী মৃত কর্মীর লাশ স্বদেশে ফেরত আনা এবং সৎকারে সহায়তা প্রদান করবে; অসুস্থ, আহত, পঙ্গু, অক্ষম প্রবাসীদের দেশে আনা ও চিকিৎসায় সহায়তা দেবে; বিদেশে মৃত্যুবরণকারীর পরিবারকে আর্থিক সহায়তা দেবে; প্রবাসীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ, বকেয়া বেতন, ইন্স্যুরেন্সের অর্থ ও সার্ভিস বেনিফিট আদায়ে সহায়তা করবে; প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান ও তাদের আইনি সহায়তা দেবে; প্রবাসী কর্মীদের জন্য তথ্যকেন্দ্র, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করবে।

এছাড়া বিদেশে কর্মরত কোনো নারী অভিবাসী বিপদগ্রস্ত বা দুর্ঘটনার শিকার হলে তাকে উদ্ধার করে দেশে ফেরত আনা, চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান করা; দেশে প্রত্যাগত নারী অভিবাসী কর্মীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসন করা এবং নারী অভিবাসীদের নিরাপত্তার জন্য দেশে কিংবা বিদেশে সেফ হোম প্রতিষ্ঠা ও পরিচালনা করা হবে প্রবাসীকল্যাণ বোর্ডের কাজ।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই