,

নিহত ‘জঙ্গি’ কামাল, ঘর ছেড়েছেন আরো ৭০ জন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে নাইক্ষ্যংছড়ির ৯ নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ রয়েছেন ৭০ জন। নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আলম বলেন, গত এক মাস আগে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে বলে পরিবারকে জানিয়ে ওই ৭০ জন এলাকা ত্যাগ করেন। তবে তাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর কোনো সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।
তিনি বলেন, যারা এলাকা ছেড়েছেন তারা পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন কিনা সে বিষয়টিও খোজ নেয়া হচ্ছে। জঙ্গি কামালও শহরে চাকরির কথা বলে এলাকা ত্যাগ করেছিলেন। কাজেই বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে।
চট্টগ্রামে সীতাকুণ্ডে ছায়ানীড়ের বাড়িতে গত বৃহস্পতিবার সকালে পুলিশের সোয়াটের অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণ ও গুলিতে নিহত হয় পাঁচজন। তাদের মধ্যে রয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকার বাসিন্দা কামাল হোসেন ও তার স্ত্রী জুবাইদা ইয়াসমিন। অভিযানে তাদের শিশুসন্তানও নিহত হয়।

গোয়েন্দারা বলছেন, পার্বত্য এলাকায় জঙ্গিরা একাধিক আস্তানা তৈরি করেছে। এমনকি রোহিঙ্গা জনগোষ্ঠীকে টার্গেট করে তাদের সংগঠনে ভেড়ানোর জন্যও গোপনে কাজ চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক করে এরই মধ্যে একটি গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দিয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা আবু মুসা বলেন, এলাকায় যারা নেই তাদের তালিকা করা হচ্ছে । শহরে তারা কী চাকরি করতে গেছে নাকি জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে তা আমরা খতিয়ে দেখছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে