সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিজারুল কায়েসের লাশ আসছে সোমবার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং সাবেক পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসের লাশ ২০ মার্চ ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এর আগে ব্রাসিলিয়ায় পূর্ণ সামরিক মর্যাদায় তাঁকে শেষ বিদায় জানানো হবে।

কর্মকর্তা ও পারিবারিক সূত্র জানায়, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সোমবার ভোরে মিজারুল কায়েসের লাশ ঢাকায় পৌঁছাবে। পরের দিন বনানী কবরস্থানে বাবার কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন হবে। কায়েসের প্রথম জানাজা সকাল সাড়ে ৮টায় পররাষ্ট্র মন্ত্রণালয় চত্বরে অনুষ্ঠিত হবে। সেখানে মরহুমের সহকর্মীরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে মিজারুল কায়েসের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর কফিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। শিল্প ও সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

একই দিনে বাদ আসর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা হবে। পরে মিজারুল কায়েসের কফিন জন্মস্থান কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তৃতীয় জানাজায় অংশ নেবেন।

কায়েসের প্রথম জানাজা ১৫ মার্চ ব্রাসিলিয়ায় সম্পন্ন হয়েছে। ব্রাজিলে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত এই জানাজার আয়োজন করেন। এর আগে তাঁকে সামরিক মর্যাদায় সম্মান জানানো হয়।

সাবেক সরকারি কর্মকর্তা মরহুম আবদুল হামিদের ছেলে মিজারুল কায়েস ১৯৮২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেছেন। যুক্তরাজ্য ও রাশিয়ার হাইকমিশনার ও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশ-বিদেশে তিনি বিভিন্ন পর্যায়ে দক্ষতার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেন।

এ জাতীয় আরও খবর

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী