সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৃত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে : আনিসুল হক

news-image

নিজস্ব প্রতিবেদক : কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। আজ শুক্রবার দুপুরে বস্তিসংলগ্ন পল্লীবন্ধু এরশাদ বিদ্যালয়ের মাঠে তিনি এ কথা জানান। মেয়র বলেন, ক্ষতির পরিমাণ সম্পর্কে অনেকে অনেক কথাই বলছেন। কিন্তু ফায়ার সার্ভিস আরেক কথা বলছে। সিটি কর্পোরেশনসহ সাত-আটটি এনজিও গণনার কাজ শুরু করেছে। প্রকৃতপক্ষে কয়টা দোকান বা বাড়ি পুড়েছে তা বের করার কাজ চলছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে তাদের পুনর্বাসন করা হবে।

অতীতে অনেকবার আগুন লাগার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে পুড়ে যাওয়ার পর তাদেরকে টিনের ঘর করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী এবারো তাদের ঘর তৈরি করে দেওয়া হবে। এরশাদ স্কুলের মাঠে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে আর্থিক সাহায্য নিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যতোদিন সম্ভব এখানে তাদের খাওয়ার ব্যবস্থা থাকবে।

কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দিয়েছে কী না? জানতে চাইলে মেয়র বলেন, এভাবে পরিকল্পিতভাবে আগুন লাগানো যায় কী না তা আমার জানা নেই। এটা কোনভাবেই বিশ্বাসযোগ্য না। কারণটা ফায়ার সার্ভিসই খুঁজে বের করবে। সরু রাস্তার কারণে বস্তিতে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে সমস্যা প্রসঙ্গে তিনি আরো বলেন, বস্তিবাসী যারা এখানে ঘর তোলে, তাদের জন্য থাকাটাই গুরুত্বপূর্ণ, তাদের কাছে রাস্তাটা গুরুত্বপূর্ণ না।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই