সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মঘাতী হামলাকারী জঙ্গি : র‌্যাব

news-image

নিউজ ডেস্ক : আশকোনায় র‌্যাক ক্যাম্পে হামলারাজধানীর আশকোনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্মাণাধীন কার্যালয়ে আত্মঘাতী হামলাকারী ব্যক্তি কোনও জঙ্গি দলের সদস্য বলেই ধারণা করা হচ্ছে। তবে এই হামলার সঙ্গে কোন জঙ্গিগোষ্ঠী জড়িত তা এখনই বলা যাচ্ছে না বলেও জানানো হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বেলা ৩টার দিকে ঘটনাস্থলের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান।

মুফতি মাহমুদ খান বলেন, ‘আশকোনায় (হাজী ক্যাম্পের পাশে) র‌্যাবের নির্মাণাধীন কার্যালয়ে শুক্রবার (১৭ মার্চ) ১টার দিকে একজন পুরুষ দেয়াল টপকে প্রবেশ করার চেষ্টা করে। তখন গোসলে থাকা র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে এক ব্যাক্তি নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। সাথে সাথে আক্রমণকারী নিহত হয়। এসময় র‌্যাব এর দুই জন সদস্য আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত র‌্যাব সদস্যরা আশঙ্কামুক্ত রয়েছে।’

হামলাকারী ২৫ থেকে ৩০ বছরের এক যুবক বলেও জানানো হয়েছে। তার লাশ এখনও ঘটনাস্থলে পরে আছে। তার শরীরে আরও কোনও বিস্ফোরক আছে কিনা বোম ডিসপোজাল ইউনিট তা পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি