সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই জঙ্গির ১৫ দিন রিমান্ড চাইবে পুলিশ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার জসিম ও আরজিনাকে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম আদালতে হাজির করা হবে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিন রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান আজ এই তথ্য জানান।

ইফতেখার হাসান বলেন, দুজনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় তিনটি মামলা হয়েছে। তিন মামলায় আজ বিকেলে তাঁদের আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হবে।

গত বুধবার পৌরসভার আমিরাবাদ এলাকার ‘সাধন কুটির’ নামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেনেড, সুইসাইড ভেস্ট, পিস্তল, বোমা তৈরির সরঞ্জামসহ জসিম ও আরজিনাকে ধরা হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড থানায় সন্ত্রাস দমন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় জসিম ও আরজিনাকে আসামি করা হয়েছে।

জসিম ও আরজিনার দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার প্রেমতলা চৌধুরীপাড়া এলাকায় বুধবার আরেকটি জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। পরদিন বৃহস্পতিবার সকালে ‘ছায়ানীড়’ নামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নারীসহ চার জঙ্গি ও এক শিশু নিহত হয়। এ ঘটনায় হত্যা ও সন্ত্রাস দমন আইনে আরও দুটি মামলা করে সীতাকুণ্ড থানা-পুলিশ। সন্ত্রাস দমন আইনের মামলায় জসিম ও আরজিনাকে আসামি করা হয়েছে। আর হত্যা মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা