সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাদ সিদ্দিকী দুইদিনের রিমান্ডে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ইরাদ সিদ্দিকীকে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর ইরাদ আহমেদ সিদ্দিকী ফেসবুকে নিজের টাইমলাইনে একটি স্ট্যাটাসে লেখেন, ‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতা ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’ তাঁর এ স্ট্যাটাসটি একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।

পরে বিষয়টি নিয়ে ধামরাই থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র গোলাম ফকির। সে মামলায় ইরাদকে গ্রেপ্তার দেখিয়ে দুইদিনের রিমান্ডে নিলে পুলিশ। এর আগে কোতোয়ালি থানার আরেকটি মামলায় রিমান্ডে ছিলেন ইরাদ সিদ্দিকী।

গত ২৩ ফেব্রুয়ারি ইরাদ সিদ্দিকীকে (৪৫) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা মো. আলিমুজ্জামান জানিয়েছেন, ফেসবুকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া, বঙ্গবন্ধু ও বর্তমান সরকারকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ ও অশ্লীল মন্তব্য করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট