,

জঙ্গিরা ফের চাঙ্গা হওয়ার চেষ্টা করছিল: আইজিপি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিরা আবার চাঙ্গা হওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত ডিআইজি সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আইজিপি বলেন, একের পর এক অভিযান হওয়াতে জঙ্গিদের শক্তি কমে গিয়েছিল। কিন্তু তারা ফের সীতাকুণ্ডে চাঙ্গা হওয়ার জন্য অবস্থান নিয়েছিল। কিন্তু হতে পারেনি।

তিনি বলেন, সীতাকুণ্ডে পুলিশের চালানো অভিযান ‘অ্যাসল্ট সিক্সটিন’-এ এক মহিলাসহ চার জঙ্গি নিহত হয়েছে। এছাড়াও দুজন পুলিশ সদস্য আহত অবস্থায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। অভিযানে জঙ্গি আস্তানা থেকে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আস্তানায় এখনো বিপুল পরিমাণে বিস্ফোরক আছে।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে বর্তমানে সোয়াত, বোমা ডিসপোজাল টিম, পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য টিমও কাজ করছে।

জঙ্গি তৎপরতা কমিয়ে আনার লক্ষে গত ৯ মার্চ থেকে সারা দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এরই ধারাবাহিকতায় বর্তমানেও অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে