,

গার্হস্থ্য অর্থনীতির অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনরত গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ উপলক্ষে তারা বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে। পূর্বঘোষিত এই কর্মসূচিতে হাজার হাজার শিক্ষার্থী অংশ নেয়।

কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবিলম্বে গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধিভুক্তি বাতিল করতে হবে। আগামী সোমবারের মধ্যে এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে অধিভুক্ত অন্যান্য কলেজগুলোও বাতিলের দাবি জানিয়েছে তারা।

এদিন ক্যাম্পাসে ভিসি চত্বর এলাকায় অবস্থান শেষে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক পর্যায়ে ভিসির কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। এসময় ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কার্যালয়ে ছিলেন না। তবে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি স্থগিত করে শিক্ষার্থীরা। তবে সোমবারের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, ১১ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনিষ্টিটিউট করার দাবিতে নিউমার্কেট মোড় অবরোধ করে আন্দোলন করে আসছে গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা। এরপরই পাল্টা আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে